সিলেটে বিএনপির অনশন

‘দায়সারা চিকিৎসায় খালেদাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০৭ এএম

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে অনশন চলাকালে বক্তারা বলেন, ‘কোনো অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার তাগিদ দিলেও সরকার দায়সারা চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’ বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে চিহ্নিত অপরাধী, এমনকি মৃত্যুদণ্ডের আসামিও জামিনে বের হচ্ছে। অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জামিন নিয়ে সরকার টালবাহানা করছে। সরকারের ন্যূনতম মানবতাবোধ থাকলে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। অন্যথায় এক দিন আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে।’

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাহির চৌধুরী। বেলা ১১টা থেকে শুরু হওয়া অনশনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দেন। দুপুর ১টায় সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলার আহ্বায়ক ডা. শামীমুর রহমান পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভঙ্গ করান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার সাবেক আহ্বায়ক নুরুল হক, বিএনপি নেতা আবদুল কাইয়ুম জালালী পংকী, আজমল বখত চৌধুরী সাদেক, হুমায়ুন কবির শাহীন, আবদুল মান্নান, সালেহ আহমদ খসরু, কামরুল হুদা জায়গীরদার, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, মখন মিয়া, ময়নুল হক চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, একেএম তারেক কালাম, ডা. নাজমুল ইসলাম, শাহাব উদ্দিন, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আবদুল লতিফ, জালাল উদ্দিন, ওসমান গণি, আজির উদ্দিন, এনায়েত উল্লাহ, নজমুল হোসেন পুতুল, সুফিয়ানুল করিম চৌধুরী, আবদুল মতিন, ইকবাল আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, মঈনুল হক, মিফতাহ সিদ্দিকী, নজিবুর রহমান নজিব, আবদুল আহাদ খান জামাল, মুকুল মোর্শেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত