৬ এপ্রিল হয়ে গেল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (টেলিপ্যাব) দ্বিবার্ষিক নির্বাচন। এ দিন রাজধানীর গুলশান ১-এ অবস্থিত ইমানুয়েল কনভেনশন হলে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
সংগঠনটির গঠনতন্ত্রে প্যানেল করার নিয়ম না থাকায় সমমনা প্রার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ছেন। একটি প্যানেলে ইরেশ যাকের-মুনতাসির মামুন সাজু ছিলেন। অন্য প্যানেলে ছিলেন মনোয়ার হোসেন পাঠান-মুজিবুর রহমান মুজিব। এর মধ্যে ইরেশ-মামুন প্যানেল থেকে ২২ জন নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা, প্রযোজক ইরেশ যাকের। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুনতাসির মামুন সাজু ।
সহ সভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল (১১১), জহির আহমেদ ( ৯৭), আনসারুল আলম লিংকন (৭৭)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রেজাউল হক রেজা (৮৯) ও সৈয়দ ইরফান উল্লাহ (৮৬)। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ বোরহান খান (৮৪), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ রফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী), দপ্তর সম্পাদক পদে এ কে এম নাহিদুল ইসলাম নিয়াজী (৯৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দীন মোহাম্মদ মন্টু ( ৯৫), আইন বিষয়ক সম্পাদক পদে খন্দকার লতিফুর রহমান আজিম (১০৪), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আশরাফুল আলম বাবলু (৯৭), আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে মীর ফখরুদ্দীন ছোটন (১১০), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কাজী রিটন (৯৫), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে সেলিম রেজা (১০৪), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে আইনুল ইসলাম চৌধুরী চঞ্চল (৮৪)।
কার্যনির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, এফ জামান তাপস (১০৯), বাবুল আহমেদ (১০৩), সাদেক সিদ্দিকী (৯৮), তুহিন বড়ুয়া (৯৪) ও এম রেজাউল করিম সজল (৯৪), এ এস এম আখতারুজ্জামান (৯৩), রিয়াজুল রিজু (৯২), সাঈদ তারেক (৯১), জাকির খান (৮৩), এস এম হোসেন বাবলা (৭৯)।
উল্লেখ্য, এবারের নির্বাচনে দুই প্যানেলে প্রার্থী সংখ্যা ছিল ৫৪ জন। তার বিপরীতে ভোটার সংখ্যা ১৭৯। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ হাসান ইমাম। তার সহযোগী কমিশনার হিসেবে ছিলেন এসএম মহসিন ও খায়রুল আলম সবুজ।
