মালদ্বীপে নির্বাচনে নাশিদের পার্টির বিশাল জয়

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১০:৫৭ পিএম

মালদ্বীপে স্বৈরাচারী সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের বাধ্যতামূলক পদত্যাগের পর গত শনিবার প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির নির্বাসিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের রাজনৈতিক দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) বিশাল ব্যবধানে জয় পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বার্তা সংস্থা এএফপি গতকাল রবিবার জানায়, পার্লামেন্টের প্রাথমিক ফলাফলে নাশিদের দল এগিয়ে আছে। এমডিপি ৮৭ আসনের পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
গত সেপ্টেম্বরে নির্বাসন থেকে দেশে ফেরেন মোহাম্মদ নাশিদ। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন নাশিদকে নির্বাচনে নিষিদ্ধ করেন। কিন্তু নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৮৭ আসনের পার্লামেন্টের ৫০টিতে জয়ী হতে যাচ্ছে এমডিপি। যদিও বেসরকারি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এমডিপি ৬৮ আসনে জয় পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত