ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যকর পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭টি পদে নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছে ৫টি পদ।
জেলা আইনজীবী কার্যালয়ে রোববার সকাল ১০টায় থেকে শুরু হওয়া নির্বাচন বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
২০৯জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল গণনার পর রাত সাড়ে ১০টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম(১০৫ ভোট), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর মোস্তাক আলম (১১৭ ভোট), সহসভাপতি আখতার আজম (৯৩ ভোট) ও আবু বক্কর সিদ্দিক (১০৮ ভোট), কমনরুম ও কালচারাল সম্পাদক আব্দুস সোবাহান (১০৯ ভোট), সদস্য সামসুদ্দৌলা (১০৬ ভোট) ও হাসিনুজ্জামান মিলার (১০২ ভোট)।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন- সহসাধারণ সম্পাদক ফজলে আলম (১১১ ভোট), ট্রেজারি সম্পাদক মো. ইব্রাহিম (১১৯ ভোট), লাইব্রেরি সম্পাদক আশিকুর রহমান (১০০ ভোট), সদস্য মহসিন আলী (১১৩ ভোট) ও শাহজাহান কবীর (১১৩ ভোট)।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নাজমুল হুদা বাবুল, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ও নাসির হোসেন।
