কালবৈশাখী ঝড়ে বাগেরহাটের মোংলায় একটি সারবাহী কার্গো ডুবে গেছে।
মঙ্গলবার রাত প্রায় ৮ টার দিকে পশুর নদীতে এই ঘটনা ঘটে। মোংলা বন্দরের মাস্টার নুরুল হুদা জানিয়েছেন, পশুর নদের হারবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে কার্গোটি।
এ ঘটনায় এক ক্রেন অপারেটর নিখোঁজ হয়েছেন বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
নুরুল হুদা বলেন, পানামার পতাকাবাহী একটি জাহাজ আঠারো মেট্রিক টন টিএসপি সার নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকার ৫ নম্বর জেটিতে অবস্থান করছিল।
সন্ধ্যায় ওই জাহাজ থেকে সার খালাসের কাজ শেষ করে খুলনার দিকে রওনা হওয়ার কিছু পরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়। সবাই সাঁতরে উঠতে পারলেও লঞ্চের ক্রেন অপারেটর শাহ আলম নিখোঁজ রয়েছেন।
