কীভাবে বুঝবেন একে অপরের প্রেমে পড়েছেন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০২:৫৬ পিএম

দীর্ঘদিনের পরিচিত দুজন নারী-পুরুষের মধ্যে অনেক সময় প্রেমের সম্পর্ক হয়। একসঙ্গে চলতে গিয়ে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন তারা।

অনেকেই আছেন, পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়লেও সহজে প্রকাশ করতে পারেন না। এ ছাড়া একধরনের দ্বিধা কাজ করে, প্রেমে অন্যজনের সাই আছে কিনা। এ ক্ষেত্রে কীভাবে বুঝবেন দুজনেই পরস্পরের প্রেমে পড়েছেন। আসুন জেনে এ রকম কিছু বিষয়-

১. যখন পরস্পরকে অগ্রাধিকার দিচ্ছেন। সবার আগে সবকিছুতে তাকেই প্রাধান্য দিয়ে থাকেন।

২. একে অপরের সঙ্গে বেশি সময় কাটান। সব সময় পরস্পরের কাছাকাছি থাকতে চান।

৩. যে কোনো কিছুর পরিকল্পনায় একে অন্যের মতামত গ্রহণ করেন।

৪. একে অন্যের সুবিধা-অসুবিধায় এগিয়ে আসেন।

৫. দুজনেই পরস্পরের পরিবার ও বন্ধুদের সম্পর্কে ভালোভাবে জানেন।

৬. ভবিষ্যতের পরিকল্পনায় একে অপরকে যুক্ত করা।

৭. দুঃসময়ে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া

৮. যে কোনো কিছুর ব্যাপারের একে অপরের সিদ্ধান্ত নেওয়া।

৯. যে কোনো ভালো সংবাদ আগে তাকে শোনানো।

১০. নিয়মিত একান্ত সময় কাটানো। এক সঙ্গে ঘুরে বেড়ানো, খাওয়া বা শপিংয়ে যাওয়া।

এসব বিষয় যদি দুজনের মধ্যে ঘটে থাকে, তাহলে বুঝে নিন পরস্পরের প্রেমে পড়েছেন আপনারা। এখন শুধু মুখ ফুটে কেউ একজন প্রকাশ করে দিলেই প্রেম শুরু হয়ে যাবে। অতএব, দ্বিধা না রেখে প্রিয়জনকে আজই বলে ফেলুন মনের কথাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত