মুসলিম ভোটারদের হুমকি দেওয়ায় কারণ দর্শানোর নোটিস

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১২:৫৭ পিএম

নির্বাচনী প্রচারে মুসলিম ভোটারদের হুমকি দিয়ে কারণ দর্শানোর নোটিস পেলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। শুক্রবার এক জনসভায় তিনি বলেন, তাকে ভোট না দিলে ভোটে জেতার পর মুসলিমদের জন্য কিছু করবেন না। ওই বক্তব্য ক্যামেরায় ধারণ করা হয়।

উত্তর প্রদেশের সুলতানপুরের এই জনসভার পর কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় মানেকা বরাবর।

ভারতীয় গণমাধ্যম জানায়, সুলতানপুরের জেলা প্রশাসক নোটিসটি পাঠান। একই সঙ্গে এই ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

অতিরিক্ত প্রধান নির্বাচন কর্মকর্তা বি আর তিওয়ারি বলেন, “নির্বাচন কমিশন এই বিষয়ে রিপোর্ট চেয়েছে। সুলতানপুরের জেলা প্রশাসক মানেকা গান্ধীকে কারণ দর্শাতে বলেছেন এবং একই সঙ্গে রিপোর্টও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।”

এদিকে শুক্রবারেই মানেকা তার বক্তব্যকে অযথা বিকৃত করার অভিযোগ তোলেন। তিনি জানান, মুসলমানদের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে।

মানেকা বলেন, “আমি নিয়ে বিজেপির মাইনরিটি সেলের বৈঠক ডেকেছিলাম। সেখানে শুধু এটুকুই বলতে চেয়েছিলাম, নির্বাচনে আমি জিতবই। তাদের পাশে পেলে আরও শক্ত হবে পায়ের তলায় মাটি। ঠিক যেমন ফোড়ন দিলে ডালের স্বাদ বেড়ে যায়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত