মানিকগঞ্জে ক্রিকেট লিগ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৩:১০ পিএম

মানিকগঞ্জ ক্রিকেট লিগের ১ম বিভাগের ১ম রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় এ ম্যাচ শুরু হয়।

এতে কাটিগ্রাম স্পোটিং ক্লাব ও গোলাইডাঙ্গা সোলজার কিক্রেট একাডেমি অংশগ্রহণ করে। ৪০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে কাটিগ্রাম স্পোটিং ক্লাব ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৯৭ রান করে অলআউট হয়।

জবাবে গোলাইডাঙ্গা সোলজার কিক্রেট একাডেমি ৩০ ওভারে ৭ উইকেটে ৯৮ রান করে ৩ উইকেটে জয়ী হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত