এক বন্ধুর প্রেমে বলিউডের দুই স্টার কিড বান্ধবী!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৯:২৪ পিএম

বলিউডের দুই তারকার মেয়ে একজনের প্রেমে মজেছেন বলে গুঞ্জন উঠেছে। দুজনেই ঘনিষ্ঠ বান্ধবী। এদের একজন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর, আরেকজন অনুরাগ ক্যাশপের মেয়ে আলিয়া ক্যাশপ।

বলিউডভিত্তিক কয়েকটা সংবাদমাধ্যম জানায়, দুজনেরই ছোটবেলার বন্ধু এক ছেলের প্রেমে মজেছেন তারা। এ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের ফাটলও ধরেছে।

image

স্কুল জীবন থেকেই নীল দেওয়ান নামের ওই ছেলেটির সঙ্গে খুশি এবং আলিয়ার বন্ধুত্ব। দিল্লির এক ব্যবসায়ী পরিবারের ছেলে নীল ইনস্টাগ্রামে একজন সেলিব্রিটি। বলিউডে তিনি নাম লেখাতে চান বলে গুঞ্জন উঠেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বান্ধবীর সঙ্গেই নীলের ঘনিষ্ঠ ছবি ঘুরে বেড়াচ্ছে।

বলিউডে আসার প্রস্তুতি নিচ্ছেন খুশি। পড়াশোনার পাশাপাশি শিখছেন নাচ ও অভিনয়। নীলের সঙ্গে তিনি পার্টি বা লং ড্রাইভে যাচ্ছেন, এমন খবর প্রকাশ হয়। 

image

তবে খুশির সঙ্গে আলিয়াও নাকি নীলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এমন খবরও দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, আলিয়াকে কোলে নিয়েছেন নীল। আর লজ্জায় মুখ ঢেকে রেখেছেন আলিয়া।

এতে বান্ধবীর ওপরে চটেছেন খুশি। ফাটল ধরেছে তাদের বন্ধুত্বে।

এদিকে নীলের সঙ্গে বরুণ ধাওয়ানের ভাইঝি অঞ্জিনী ধাওয়ানের ছবিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। পরিচালক ইমতিয়াজ আলির মেয়ের সঙ্গেও নীলের বন্ধুত্ব। এক পার্টিতে দুজনকে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত