২৮ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে রেলওয়ে মোবাইল অ্যাপ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০২:৫৯ এএম

যাত্রীসেবা নিশ্চিত ও রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে চালু করা হবে রেলওয়ে মোবাইল অ্যাপ। ‘ওয়ানস্টপ রেলওয়ে ডিজিটাল যাত্রীসেবা সিস্টেম’ চালু এবং মোবাইল অ্যাপ তৈরির মাধ্যমে তা বাস্তবায়নের অংশ হিসেবে মূলত এ অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে রেলওয়ের সব ধরনের যাত্রীসেবা। টিকিট ক্রয়, ফেরত ও অগ্রিম টিকিট ক্রয় থেকে শুরু করে যাত্রীরা যেকোনো ধরনের অভিযোগ তাৎক্ষণিকভাবে দেওয়া ও প্রয়োজনে রেল পুলিশের সহায়তাও পাবেন এই অ্যাপের মাধ্যমে। রেলপথের যাত্রীদের সর্বোচ্চ নাগরিক সেবার জন্য এই অ্যাপটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই অ্যাপটি নির্মাণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত