প্রেমে পূর্ণ তৃপ্তি আসবে না কন্যার, পরিবারে শান্তি আসবে কুম্ভর

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৩০ এএম

মেষ : সংসারে কিছুটা অস্থিরতা থাকবে। ব্যয় বাড়বে। রোগ বৃদ্ধির যোগ আছে।

বৃষ : উত্তেজনা পরিহার করে সংসারের দিকে মন দেন। সন্তানের ঠান্ডাজনিত রোগ হতে পারে। আয়ে অতৃপ্তি থাকবে।

মিথুন : মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। নৌবাহিনীর সদস্যদের পদোন্নতি হবে। সংসারে আয় কিছুটা বাড়বে।

কর্কট : বিদেশ ভ্রমণে সুফল আসবে। আত্মীয়দের কাজে লাগানো সহজ হবে। আয় বাড়বে।

সিংহ : কাজে সতর্কতা অবলম্বন করুন। সন্তানের শিক্ষার দিকে নজর দিন। নৌপথে দুর্ঘটনা যোগ আছে।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি আসবে। শত্রুরা দমিত থাকলেও স্বাস্থ্য ভালো যাবে না। প্রেমে পূর্ণ তৃপ্তি আসবে না।

তুলা : আত্মীয়রা বিরোধিতা করলেও বিদেশ ভ্রমণ শুভ হবে। স্ত্রীর আয় বাড়বে। নিজের ব্যয় বাড়বে।

বৃশ্চিক : সম্পত্তি ক্রয়ের যোগ আছে। শত্রু দমিত থাকবে। আয় ও সঞ্চয় বাড়বে।

ধনু : বিদেশের সঙ্গে বাণিজ্য বাড়বে। কিন্তু এখনই পুঁজি বিনিয়োগ শুভ নয়। রোগ বৃদ্ধির আশঙ্কা আছে।

মকর : আত্মীয়রা সাহায্য করলে বিনিয়োগ সহজ হবে। কাজে বাধা নেই, তবে ব্যয় বাড়বে। বিদেশে শিক্ষা লাভের সুযোগ আসবে।

কুম্ভ : স্ত্রীর সাফল্য লাভ হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হোন। পরিবারে শান্তি আসবে।

মীন : সন্তানের বিদেশে শিক্ষার দ্বার খোলা হবে। আয় বাড়বে। তবে নিজের পীড়াভয় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত