নবম শ্রেণির বাংলা প্রশ্নে সানি লিওনি, মিয়া খলিফার নাম!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ পিএম

বুধবার ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের বাংলা প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক উঠেছে। প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক শংকর চক্রবর্তী প্রশ্নপত্রটি তৈরি করেছেন বলে জানা গেছে। 
প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে পর্ন তারকা মিয়া খলিফার নাম!

শুধু তাই নয়, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের বিখ্যাত কিশোর উপন্যাস ‘আম-আঁটির-ভেঁপু’র রচয়িতার সম্ভাব্য নাম হিসেবে রাখা রয়েছে আরেক পর্ন তারকা অভিনেত্রী সানি লিয়নের নাম!

একটি স্কুলের প্রশ্নপত্রে কিভাবে পর্ন তারকার নাম অন্তর্ভুক্ত হয়, তা দেখে ফেসবুক ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত