সরকার মুক্তিযুদ্ধের সব চেতনা নস্যাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর জোরে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ সংসদ নির্বাচনের সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতে শনিবার সকালে কুমিল্লা পৌঁছে বুড়িচং এলাকায় এক পথসভা তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছে দেশের মানুষ। গণতন্ত্র হরণ করে সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে।
এসময় তিনি আরও বলেন, নির্বাচনে ক্ষতিগ্রস্তদের নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
এ সফরে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ রয়েছেন।
