বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে : প্রিয়াঙ্কা গান্ধী

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:৩৩ পিএম

সর্বভারতীয় কংগ্রেসের উত্তর প্রদেশ পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেছেন, যে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকার বিশ্বাসঘাতকতা করেছে। গতকাল শনিবার দেশটির কেরালা রাজ্যে এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এনডিএ সরকার গত পাঁচ বছরে দেশকে শুধু বিভক্ত করেছে বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘এটা আমাদের দেশ, এই পাহাড় আমার দেশ, উত্তর প্রদেশের গমক্ষেত আমার দেশ। তামিলনাড়– আমার দেশ, গুজরাট আমার দেশ, উত্তর-পূর্ব আমার দেশ... কিন্তু বিজেপি গত পাঁচ বছরে শুধু জাতিকে বিভক্তই করেছে।’ প্রিয়াঙ্কা বলেন, ‘পাঁচ বছর আগে সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল একটি সরকার। আমাদের দেশের লোকজন তাদের বিচারক্ষমতা দিয়ে তাদের (বিজেপি) ওপর আস্থা রেখেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে তারা জনগণের বিশ্বাসের সঙ্গে প্রতারণা শুরু করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত