তারেক রহমানের অর্থ পাচার আষাঢ়ে গল্প : রিজভী

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০২:১৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাংক হিসাবে কোনো অবৈধ অর্থ নেই বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তারেক রহমান ও তার স্ত্রীর তিনটি ব্যাংক হিসাব বন্ধে আদালতের নির্দেশের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তারেক রহমানের কোনো অবৈধ অর্থ নেই। বিএনপিকে চাপে ফেলতে সরকার দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে একটি কাল্পনিক ও মিথ্যা আবেদনের মাধ্যমে আদালতকে দিয়ে এই আদেশ করিয়েছে। এটি একটি আষাঢ়ে গল্প।

বিএনপির এই নেতা বলেন, যুক্তরাজ্যে তার যা অর্থ আছে তা ইনল্যান্ড রেভিন্যুতে ট্যাক্সপেইড অর্থ। সেখানে আইনের শাসন রয়েছে। সেখানে আনডিসক্লোজড মানি ট্র্যানজেকশন হওয়ার সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত