ঢামেকে যুদ্ধাপরাধের মামলার আসামিসহ ৩ হাজতির মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০২:৩৭ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিন হাজতির, যাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি এক আসামিও রয়েছেন। গত রবিবার রাতে তাদের মৃত্যু হয় বলে কারারক্ষী রবিউল রহমান জানিয়েছেন।

এরা হলেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মো. জালাল উদ্দীন (৭০), কাফরুলের একটি মামলার আসামি মো. জামিরুল ইসলাম মানিক (৩৫) ও গেন্ডারিয়া থানার মাদক মামলার আসামি মো. সজীব (৩০)। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পালের উপস্থিতিতে শাহবাগ থানার এসআই মশিউর রহমান তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে বিকেলে মৃতদেহগুলোর ময়নাতদন্ত হয়।

কারারক্ষী রবিউল বলেন, গত ২০ এপ্রিল যুদ্ধাপরাধের দায়ে বন্দি জালালকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নিমতলা গ্রামের মৃত বশির উদ্দিন মণ্ডলের ছেলে।

একই রাতে কাফরুল থানার একটি মামলায় কারাবন্দি জামিরুল মারা যান। তাকে গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার চৌধুরী ভাঙ্গাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত