ঢাকায় বাস-প্রাইভেটকারকে আরেক বাসের ধাক্কায় নিহত ২

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৮:৫১ এএম

রাজধানী ঢাকার মৎস্য ভবন মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি স্টাফ বাস ও প্রাইভেটকারে ধাক্কা দিলে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে স্বাধীন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন নুর আলম (৩০) ও শরীফ (২০)।

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বাসযাত্রী মনির হোসেন জানান, মৎস্য ভবন মোড় অতিক্রম করার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি পরমাণু শক্তি বিভাগের একটি স্টাফ বাস এবং একটি প্রাইভেটকারে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত