নির্বাচনের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকের আত্মহত্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৩:১৭ পিএম

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পড়া নিয়ে দুশ্চিন্তায় আত্মহত্যা করে বসলেন ভারতের এক শিক্ষক। মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। 

এনডিটিভি জানায়, আত্মহত্যাকারী বাবুলাল মূর্মু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরদিন লোকসভা নির্বাচনের দায়িত্ব পালন করতে স্থানীয় একটি কলেজে স্থাপিত ভোট পরিচালনা কেন্দ্রে যাওয়া কথা ছিল তার।

অন্যান্য নির্বাচন কর্মীরা ওই কেন্দ্র থেকে নির্বাচনের সামগ্রী সংগ্রহ করতে গেলেও যাননি ৪৮ বছর বয়সী বাবুলাল। যে ঘরে রাতে একা শুয়েছিলেন তিনি, সকালে সেই ঘরের সিলিং থেকেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বাবুলাল মূর্মুর স্ত্রী পুলিশকে জানান, জেলার বিভিন্ন এলাকায় নির্বাচন নিয়ে পক্ষ-প্রতিপক্ষের মধ্যে বিরোধ নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন বাবুলাল। তা থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বালুরঘাট, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত