বেশিদিন ক্ষমতায় টিকে থাকার গোপন অস্ত্র বিয়ার!

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১০:০৮ পিএম

গবেষকরা বলেন, বিয়ারের মতো পানীয় মেজাজকে হালকা করে তোলে এবং মানসিক চাপ সরিয়ে সুখের অনুভূতি এনে দেয়। 

তবে এখানেই শেষ নয়, প্রাচীন যুগে সমগ্র সাম্রাজ্যকে দীর্ঘদিন টিকিয়ে রাখার পেছনেও কাজ করেছে বিয়ার! 

প্রত্নতাত্ত্বিকদের একটি দল সম্প্রতি জানান, আজ থেকে হাজার বছর আগে ওয়ারি সাম্রাজ্য পেরুর বিস্তৃর্ণ অংশ জুড়ে প্রসারিত ছিল, নিউইয়র্ক শহর থেকে জ্যাকসনভিল পর্যন্ত আমেরিকার পূর্বাঞ্চলীয় সমুদ্রপথের একটি বৃহত্তর এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। 

৬০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্ময়করভাবে এই ৫০০ বছর বেঁচে ছিল সাম্রাজ্যটি।

গবেষক দলটি গবেষণায় দেখিয়েছে যে, এই যে ৫০০ বছর ধরে টিকে ছিল সাম্রাজ্যটি। এর পিছনে কারণ হতে পারে, বিয়ারের নিয়মিত সরবরাহ। 

জার্নাল অফ সাস্টেনিবিলিটিতে প্রকাশিত ওই গবেষণার প্রধান লেখক রায়ান উইলিয়ামস বলেন, 'এই গবেষণায় আমরা বোঝাতে চেয়েছি, জটিল রাজনৈতিক সংগঠনের সৃষ্টিকে কীভাবে প্রভাবিত করে বিয়ার। কীভাবে প্রাচীনকালে বিয়ার তৈরি হতো এবং কীভাবে অতীতের সমাজে তার বিশাল ভূমিকা ছিল সে সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করতে সক্ষম হয়েছিলাম আমরা'।

প্রত্নতাত্ত্বিকদের একটি দল প্রায় বিশ বছর আগে ‘চিচা' নামে একটি বিশেষ টক ও মিষ্টি বিয়ার তৈরি হত, যা অন্যান্য এলাকায় পাঠানো হতো না। ওয়ারি সমাজের মানুষদের অনুষ্ঠানে যোগ দিতে হতো এই বিয়ার পান করার জন্য। প্রায় দু'শ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকতেন এবং তারা তিন ফুট লম্বা সিরামিকের পাত্র থেকে চিচা পান করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত