এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০% কর্তনের সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি অমরেন্দ্র চাকমা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির মেয়াদ শেষে এককালীন আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০% কর্তন করার প্রজ্ঞাপন জারি করে।
