স্পেনে নির্বাচনে সোশ্যালিস্টদের জয়

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০২:২৮ এএম

স্পেনের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও আবারও জয় পেয়েছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি। চার বছরের মধ্যে তৃতীয় এ নির্বাচনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পার্টি ২৯ শতাংশ ভোট পেয়েছে বলে জানায় বিবিসি।

নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে সানচেজ বলেছেন, সোশ্যালিস্ট পার্টির সামনে বড় চ্যালেঞ্জগুলো হলো অসমতার বিরুদ্ধে লড়াই, সহ-অবস্থানকে এগিয়ে নেওয়া ও দুর্নীতি থামানো। ‘ভবিষ্যৎ জয়ী হয়েছে আর অতীত হেরে গেছে,’ উৎফুল্ল সমর্থকদের বলেন তিনি। নির্বাচনে সোশ্যালিস্টরা ১২৩টি আসনে জয় পেয়েছে। তাদের সাবেক জোট মিত্র পোদেমোস জিতেছে ৪২টি আসনে। কিন্তু সোশ্যালিস্ট ও পোদেমোস দলের মোট আসন স্পেনের ৩৫০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭৬ আসন থেকে ১১টি কম। এখন সরকার গঠন করতে হলে সোশ্যালিস্টদের আঞ্চলিক পার্টি, মধ্যডানপন্থি অথবা বামপন্থি পোদেমোসদের সঙ্গে জোট করতে হবে। ১৯৭০-এর দশকে দেশটিতে সামরিক শাসনের অবসানের পর এই প্রথম কট্টর ডানপন্থিরা পার্লামেন্টে আসন পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত