বিমান পাইলট ক্যাপ্টেন ইশতিয়াক ইফালপার সহসভাপতি

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৩:০৮ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ কমান্ডার, ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন ইফালপার  সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জার্মানির বার্লিনে বার্ষিক সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরাসরি ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। বিশ্বের ৫৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ দেশ রূপান্তরকে বলেন, উপমহাদেশ থেকে এখন পর্যন্ত কোনো এয়ারলাইনের পাইলট গুরুত্বপূর্ণ এই পদটিতে নির্বাচিত হননি। ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন এভিয়েশন খাতে এশিয়া-প্যাসিফিক দেশ অস্ট্রেলিয়া, হংকংসহ চীন, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, পাপুয়া নিউগিনি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সার্কের সব দেশসহ এবং আমেরিকার কিছু দ্বীপবেষ্টিত দেশের দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত