মোদীর সঙ্গে প্রথম দেখা কোথায়? ফাঁস করলেন মমতা

আপডেট : ০১ মে ২০১৯, ০৮:১৪ পিএম
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতার কথা ফাঁস করলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 
এক জনসভায় তৃণমূল নেত্রী বলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন আরএসএসের প্রচারক ছিলেন নরেন্দ্র মোদী। বইতেন প্রধানমন্ত্রীর ব্যাগ। 
 
বুধবার মমতা কটাক্ষের সুরে বলেন, ‘কোনোদিন রাজনীতি করেছে! আমাদের ব্লক প্রেসিডেন্টের যা যোগ্যতা আছে সেটা অমিত শাহের নেই। জেলা প্রেসিডেন্টের যা যোগ্যতা আছে সেটা নরেন্দ্র মোদীর নেই’।  
 
মমতা আরও বলেন, ‘চিনতামও না কোনোদিন। আমি প্রথম দেখেছিলাম, অটলবিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, গুজরাটে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের সময় রেলমন্ত্রী ছিলাম। রাতে রেললাইন পেতে দিয়েছিলাম। তখন গুজরাটে গিয়েছিলাম। অটলজির ব্যাগ ধরে নামছেন এক ভদ্রলোক’। 
 
মমতা বলেন, ওনার অভিজ্ঞতা নিয়ে বলতে চাই না। আদভাণী জিকে জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কী। মুরলী মনোহর যোশীকে জিজ্ঞেস করুন, অভিজ্ঞতা কী। আমি বলতে চাই না।
 
নরেন্দ্র মোদীর সমাজ ও রাজনীতি সম্পর্কে জ্ঞান নেই বলেও দাবি করেন মমতা। কঠিন সুরে বলেন, রাজনৈতিক দলের রাজনীতি ও সমাজ সম্পর্কে জানা উচিত। দেশের সংস্কৃতি সম্পর্কে জানা উচিত। নির্বাচন আসলেই দাঙ্গা লাগিয়ে দাও। ভেদাভেদের রাজনীতি করে ওরা।  
×
সর্বশেষ সর্বাধিক পঠিত