ফুফুর সঙ্গে মন্দিরে গিয়েছিল ১২ বছরের এক কিশোরী। সেখানেই তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। মঙ্গলবার ভারতে আহমেদাবাদের ভোপালে এ নৃশংস ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এ ঘটনায় বুধবার অবিনাশ সাহু নামে আঠারো বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা আনা হয়েছে।
জানা যায়, বয়সে কয়েক বছরের বড় ফুফুর সঙ্গে জৈন মন্দির দর্শনে গিয়েছিল ওই কিশোরী। ঘুরতে গিয়ে একপর্যায়ে ফুফু থেকে আলাদা হয়ে পড়ে সে। সেখানে ওই কিশোরীকে আড়ালে নিয়ে যায় ঘাতক অবিনাশ। মন্দিরের অদূরে একটি নির্জন জায়গায় নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে।
শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি ধর্ষক, ঘটনা লুকাতে কিশোরীর মাথা থেঁতলে দিয়ে তাকে খুনও করে সে।
বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে পড়লে স্থানীয় থানার ধারস্ত হন ওই কিশোরীর পরিবার। পরের দিন শহরের একটি পর্যটন কেন্দ্রে ধর্ষিতা কিশোর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ঘাতক অবিনাশ। জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
