গতকাল রাতে লাস ভেগাসের এমজিএম গার্ডেন এরিনাতে অনুষ্ঠিত হয়ে গেল সংগীত দুনিয়ার অন্যতম কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস-২০১৯’ প্রদান অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো সম্মানিত এই অ্যাওয়ার্ড শো উপস্থাপনা করেন কেলি ক্লার্কসন। শুধু তাই নয়, তিনি ‘আগলি ডলস’ অ্যালবাম থেকে পরিবেশন করেন তার নতুন গান ‘ব্রোকেন অ্যান্ড বিউটিফুল’।
কিন্তু অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ টেইলর সুইফট শেষ মুহূর্তে এসে পারফর্ম করবেন না বলে জানিয়ে দেন। তবে অনুষ্ঠানে সুইফটের খামতি পূরণ করে মায়ারা ক্যারির গর্জিয়াস উপস্থিতি।
‘২০১৯ আইকন অ্যাওয়ার্ড’ হাতে তুলে নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মায়ারা বলেন, ‘আইকন? আমি নিজেকে অবশ্য এভাবে কখনো ভাবিনি। তবে পুরস্কারপ্রাপ্তিতে আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তা ও আমার ভক্তদের প্রতি।’
হিপহপ আর্টিস্ট কার্ডি বি শুরুতেই তাক লাগিয়ে দেন ১৮ ক্যাটাগরিতে ২১টি মনোনয়ন পেয়ে। শুধু তাই নয়, তিনি একাধিক পুরস্কারও জিতেছেন। জনপ্রিয় র্যাপার ড্রেকও এই রাতে ইতিহাস গড়েছেন। টেইলর সুইফটকে পেছনে ফেলে এ পর্যন্ত ২৭টি বিলবোর্ড অ্যাওয়ার্ড জয়ের রেকর্ডধারী এখন ড্রেক।
এক নজরে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস-২০১৯ বিজয়ী-
শিল্পীদের অ্যাওয়ার্ড
বর্ষসেরা শিল্পী : ড্রেক
বর্ষসেরা নতুন শিল্পী : জুসি ওয়ার্ল্ড
বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : আরিয়ানা গ্রান্দে
বর্ষসেরা পুরুষ শিল্পী : ড্রেক
বর্ষসেরা নারীশিল্পী : আরিয়ানা গ্রান্দে
বর্ষসেরা ডুয়েট/গ্রুপ শিল্পী : বিটিএস
সেরা বিলবোর্ড ২০০ আর্টিস্ট অ্যাওয়ার্ড : ড্রেক
সেরা হট ১০০ আর্টিস্ট : ড্রেক
সেরা স্ট্রিমিং সংস আর্টিস্ট : ড্রেক
গান বিক্রির দিক দিয়ে সেরা শিল্পী : ড্রেক
সেরা রেডিও সং আর্টিস্ট : ড্রেক
সেরা সামাজিক শিল্পী : বিটিএস
সেরা ট্যুরিং আর্টিস্ট : এড শেরান
সেরা আর অ্যান্ড বি আর্টিস্ট : এলা মাই
সেরা আর অ্যান্ড বি পুরুষ শিল্পী : দ্য উইকেন্ড
সেরা আর অ্যান্ড বি নারীশিল্পী : এলা মাই
সেরা র্যাপ শিল্পী : ড্রেক
সেরা র্যাপ পুরুষ শিল্পী : ড্রেক
সেরা র্যাপ নারীশিল্পী : কার্ডি বি
সেরা র্যাপ ট্যুর : বিয়ন্সে অ্যান্ড জেজি
সেরা কান্ট্রি গানের শিল্পী : লুক কম্বস
সেরা কান্ট্রি গানের পুরুষ শিল্পী : লুক কম্বস
সেরা কান্ট্রি গানের নারীশিল্পী : ক্যারি আন্ডারউড
কান্ট্রি গানের সেরা ডুয়েট/গ্রুপ শিল্পী : ড্যান ও সাই
সেরা কান্ট্রি ট্যুর : কেনি চেসনি
সেরা রকশিল্পী : ইমাজিন ড্রাগনস
সেরা রক ট্যুর শিল্পী : এলটন জন
সেরা ল্যাটিন শিল্পী : ওজুনা
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক শিল্পী : দ্য চেইন স্মোকার
অ্যালবামের অ্যাওয়ার্ড
সেরা বিলবোর্ড ২০০ অ্যালবাম : ড্রেকের ‘স্করপিয়ন’
সেরা সাউন্ডট্র্যাক : দ্য গ্রেটেস্ট শো-ম্যান
সেরা আর অ্যান্ড বি অ্যালবাম : ট্রিপল এক্স টেনটেকশন-১৭
সেরা র্যাপ অ্যালবাম : ড্রেকের ‘স্করপিয়ন’
সেরা কান্ট্রি অ্যালবাম : লুক কম্বসের ‘দ্য অনস ফর ইউ’
সেরা রক অ্যালবাম : প্যানিক অব দ্য ডিস্কো
সেরা ল্যাটিন অ্যালবাম : ওজুনার ‘অরা’
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম : দ্য চেইন স্মোকারের ‘সিক বয়’
গানের অ্যাওয়ার্ড
সেরা হট ১০০ গান : কার্ডি বি ফিচারিং মেরুন ৫-এর ‘গার্ল লাইক ইউ’
সেরা স্ট্রিমিং গান (অডিও) : ট্রেভিস স্কটের ‘সিকো মুড’
সেরা স্ট্রিমিং গান (ভিডিও) : ড্রেকের ইন মাই ফিলিংস
সেরা বিক্রীত গান : কার্ডি বি ফিচারিং মেরুন ৫-এর ‘গার্ল লাইক ইউ’
সেরা রেডিওর গান : কার্ডি বি ফিচারিং মেরুন ৫-এর ‘গার্ল লাইক ইউ’
সেরা কোলাবোরেশন সং : কার্ডি বি ফিচারিং মেরুন ৫-এর ‘গার্ল লাইক ইউ’
সেরা আর অ্যান্ড বি গান : এলা মাই-এর বু’ড আপ
সেরা র্যাপ গান : কার্ডি বি, ব্যাড বানি ও জে বেলভিনের ‘আই লাইক ইট’
সেরা কান্ট্রি গান : বেবে রেক্সা ও ফ্লোরিডা জর্জিয়া লাইনের ‘মেন্ট টু বি’
সেরা রক গান : প্যানিং অব দ্য ডিস্কোর ‘হাই হোপস’
সেরা ল্যাটিন গান : ক্যাসপার ম্যাজিকো, নিও গার্সিয়া, ড্যারেল, ব্যাড বানি ও ওজুনার ‘দ্য বোট’
সেরা ড্যান্স/ইলেক্টনিক গান : জেড, মেরিন মোরিস ও গেরির ‘দ্য মিডল’।
