ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংবর্ধনা

আপডেট : ০৪ মে ২০১৯, ১২:০৭ এএম

কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রবীণ চার সাংবাদিককে সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তারা হলেন দৈনিক সংবাদের সাবেক ভৈরব প্রতিনিধি বশীর আহমেদ, দি অবজারভারের এম এ মতীন, আজকের কাগজের মুহম্মদ শহীদুল্লাহ ও ইনকিলাবের অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু।

গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএফএ মিলনায়তনে ভৈরব প্রেস ক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ওই অনুষ্ঠানটি হয়।

ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ লতিফ, এস এম বাকী বিল্লাহ, তাজুল ইসলাম তাজ ভৈরবী, মোস্তাফিজ আমিন, সুমন মোল্লা, তুহিন মোল্লা, সত্যজিৎ দাস ধ্রুব, বিল্লাল হোসেন মোল্লা, ওয়াহিদা রহমান পলি, আলাল উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত