জঙ্গিদের প্রশিক্ষণ ভারতে: লঙ্কান সেনাপ্রধান

আপডেট : ০৪ মে ২০১৯, ০৬:৫৭ পিএম

শ্রীলঙ্কায় হামলাকারী আইএস জঙ্গিরা প্রশিক্ষণের জন্য ভারতের কাশ্মীর, বেঙ্গালুরুতে গিয়েছিল বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান। এমন খবর এর আগে একবার শোনা গেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথম মন্তব্য পাওয়া গেল।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মহেশ সেনানায়েক বলেন, ‘আত্মঘাতী জঙ্গিরা ভারতে গিয়েছিল। তারা কাশ্মীর, বেঙ্গালুরু এবং কেরালায় ছিল বলে আমাদের কাছে খবর আছে।’

‘সম্ভবত কোনো ট্রেনিং বা দেশের বাইরে অন্য সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়াতে গিয়েছিল তারা।’

শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। তাতে এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।

ওই হামলার আগে শ্রীলঙ্কার কাছে একাধিকবার সতর্কবার্তা দেন ভারতের গোয়েন্দারা। তারপরও নিজেদের ব্যর্থতার কারণে হামলা ঠেকাতে পারেনি দেশটি।

ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা এ বিষয়ে বলেছেন, ‘দুইজন হামলাকারী ২০১৭ সালে ভারতে এসেছিল। এর মধ্যে শ্রীলঙ্কার ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে)’র নেতা জাহরানও ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত