খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০১৯, ১০:৪৫ পিএম

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে সুজন (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে আলমনগর রেলসাইডের বাসিন্দা ফেরিওয়ালা বেল্লাল হোসেনের ছেলে ও খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন জানান, আলমনগর বাজারের একটি ক্যারম বোর্ডের দোকানে সুজন খেলতে যায়। এ সময় পাশের বিদ্যুতের খুঁটিতে সে হাত দেয়, যা আগেই বিদ্যুতায়িত হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত