গত বছর নভেম্বরে ১২৬ ঘণ্টা নেচে ইতিহাস সৃষ্টি করা নেপালি কিশোরী বন্দনাকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক। শুক্রবার তিনি সনদ গ্রহণ করেন।
শনিবার নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ অলি ১৮ বছর বয়সী ওই কিশোরীকে সংবর্ধনা দেন।
এই রেকর্ডটি আগে ভারতীয় তরুণী কলমন্দল হেমলথের দখলে ছিল। ২০১১ সালে তিনি একটানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচেছিলেন।
বন্দনা ২০১৮ সালের ২৩ নভেম্বর নাচ শুরু করেন। তিনি নাচ শেষ করেন ২৮ নভেম্বর বিকেলে!
নেপালের গণমাধ্যম জানিয়েছে, একটি রেস্টুরেন্টে বন্দনা দেশীয় মিউজিকে নাচ করেন। ওই কদিন পরিবারের লোকজন ছাড়াও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
