কুমিল্লায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৫ মে ২০১৯, ০২:৫৯ পিএম

কুমিল্লার হোমনায় নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে জমিতে কৃষি কাজ করা বাবার জন্য খাবার দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুমন নামের এক মাদক ব্যবসায়ী জোর করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ভঙ্গারচর দারোগ আলী মেম্বারের কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ছাত্রীর বাবা শনিবার রাতে হোমনা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছেন।

উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ভংগারচর গ্রামের রাজার ছেলে সুমনের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক ব্যবসা ও সেবনকারী হিসেবে কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

হোমনা থানার ওসি ফজলে রাব্বি জানান, শনিবার রাতে অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্ত সুমন পলাতক এবং তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত