বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শাসসুর রহমান শিমুল বিশ্বাস রোববার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন।
প্রায় ১৫ মাস কারাবরণের পর শনিবার জামিনে মুক্তি পাওয়ার পর এদিন অফিস করেন তিনি। এসময় অফিসের কর্মচারীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের পর পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেপ্তার হন শিমুল বিশ্বাস।
তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সর্বশেষ শাহবাগ থানার একটি মামলাসহ ১১টি মামলায় জামিনের পর নরসিংদী কারাগার থেকে মুক্ত হন তিনি।
