পার্বতীপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ০৫ মে ২০১৯, ১১:৩৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক চাপায় শাহজাহান আলী (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের শেরপুর তেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান উপজেলার মন্মথপুর ইউনিয়নের চাকলাবাজার খোড়াখাই সরদার পাড়া গ্রামের সৈদুল ইসলামের পুত্র।

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম পিপিএম বলেন, ফুলবাড়ী থেকে পার্বতীপুরগামী (ঢাকা মেট্রো ট-১৬-৩৫৭৫) ট্রাকটি মোটরসাইকেল আরোহী শাহজাহানকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মারা যায়। ঘাতক ট্রাক ও চালক মন্টু মিয়াকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত