অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অপরাধে ফার্মেসি মালিককে কারাদণ্ড

আপডেট : ০৭ মে ২০১৯, ০৯:৩৯ পিএম

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ঔষধ বিক্রির অপরাধে মানিকগঞ্জে এক ফার্মেসি মালিককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজিব হোসেন। তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সংলগ্ন এলাকার মডার্ন ড্রাগস স্টোরের  মালিক। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের  নেতৃত্বে পরিচালিত অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে মডার্ন ড্রাগস স্টোরে ৬ টাকার প্যাথেডিন ২৫০ টাকায় এবং ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

নির্ধারিত মূল্যের বেশি মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে ওই ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত