ভেনিসে চারুকলা প্রদর্শনীতে যাচ্ছে বাংলাদেশের শিল্পীরা

আপডেট : ১০ মে ২০১৯, ০২:১৭ এএম

বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ চারুকলা প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ইতালির ভেনিসে ৫৮তম ‘ভেনিস বিয়েনালে’ অংশ নেবে। ছয় মাসব্যাপী এ আয়োজনে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন থাকবে যেখানে চিত্রকর্ম, ভাস্কর্য ও ভিডিও প্রদর্শিত হবে।

ঐতিহ্যবাহী এ আয়োজন শুরু হয় ১৮৯৫ সাল থেকে। দুই বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। এ বছর উদ্বোধন হবে ১১ মে এবং শেষ হবে ২৪ নভেম্বর। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অংশগ্রহণকারী ছয় সদস্যের এই দলে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী লাকী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত