মেষ: কাজের অগ্রগতি নেই। আত্মীয়র অসুখে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
বৃষ: কাজের জন্য ভ্রমণ হতে পারে। সংসারে অশান্তি দেখা দিতে পারে। ব্যয় বাড়বে।
মিথুন: সংসারের কোনো সদস্যের বিয়ের জন্য ব্যয় বাড়বে। মন চঞ্চল থাকবে। শরীরও ভালো যাবে না।
কর্কট: আইনি জটিলতায় পদোন্নতিতে দেরি হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যয় বাড়তে পারে।
সিংহ: কাজের চাপ কম। গোপন শত্রুরা আশা পূরণে ব্যাঘাত সৃষ্টি করবে। দুশ্চিন্তা করে আয়ু খরচ করবেন।
কন্যা: কর্মক্ষেত্রে চাপ বেশি, কিন্তু আয় কম। নিজের বিয়ের যোগ আছে। অর্থ চিন্তা বাড়বে।
তুলা: রাজনীতিতে প্রতিপক্ষ প্রবল চাপ সৃষ্টি করতে পারে। ভ্রমণ শুভ নয়। যৌন ব্যাধি যোগ দেখা যায়।
বৃশ্চিক: বেআইনি কাজের চাপ আসবে। সমালোচিত হলেও দৃঢ়মনা হোন। অলসতা দেখা দিতে পারে।
ধনু: সন্তান বিদ্রোহী হতে পারে। গোপন শত্রুর জন্য ব্যয় বাড়বে। আইনি কাজ এড়িয়ে চলুন।
মকর: ব্যবসা ভালো যাবে না। পারিবারিক কাজে আত্মীয়র হস্তক্ষেপ অশান্তি আসবে। নানা পীড়ায় মনের তৃপ্তি দূর হবে।
কুম্ভ: আইনি কাজে আংশিক উন্নতি যোগ আছে। সন্তানের পীড়া যোগ আছে। আয় বাড়বে।
মীন: ব্যবসা এবং বন্ধুর জন্য দূর ভ্রমণের যোগ আছে। আয় বাড়বে। কাজে স্ত্রীর সহযোগিতা পেতে পারেন।
