পর্যটকের চাপে বন্ধ হয়ে গেল থাইল্যান্ডের এই সমুদ্র সৈকত!

আপডেট : ১০ মে ২০১৯, ১২:১৫ পিএম

বন্ধ হয়ে গেল বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র থাইল্যান্ডে মায়া সমুদ্র সৈকত। সিনেমা প্রেমিকদের কাছে বহুল পরিচিত আন্দামান সাগরের এ সমুদ্র সৈকতটি। তবে একেবারের জন্য বন্ধ হচ্ছে না এটি, ২০২১ সালের পরে আবার খুলে দেওয়া হবে।

বিবিসি জানায়, গত বছর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মায়া সৈকত। মূলত পর্যটকদের চাপে পরিবেশগত মারাত্মক হুমকির মুখে পড়েছে জায়গাটি। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যেরও হানি ঘটছিল।

দেশটির পর্যটন কর্তৃপক্ষ জানায়, বন্ধ হয়ে যাওয়ার আগে প্রতিদিন ৫ হাজার মানুষ সমুদ্র সৈকতটিতে ভ্রমণ করতে পারতেন। প্রতিদিন এত বেশি মানুষের চাপে ইতিমধ্যে এখানকার অধিকাংশ সামুদ্রিক প্রবাল মরে গেছে।

২০১৮ সালে সমুদ্র সৈকতটি সাময়িক বন্ধ ঘোষণা করা হলেও সেটি আরও দুই বছর বাড়িয়ে নিল থাই কর্তৃপক্ষ। জায়গাটির প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে এ সময় দরকার বলে জানায় তারা।    

হলিউড-বলিউড সহ বিশ্বের একাধিক সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দারুণ পরিচিত এ শুটিং স্পট। অন্তত ২ হাজার সিনেমার শুটিং হয়েছে এই খানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত