কুমিল্লায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমন আটক

আপডেট : ১০ মে ২০১৯, ০৯:৩৬ পিএম

ধর্ষণের ৭ দিন পর গ্রেপ্তার হলো কুমিল্লা হোমনা ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সুমন।

শুক্রবার মেঘনা থানার মুগারচর গ্রাম থেকে তাকে আটক করে হোমনা থানা-পুলিশ। ধর্ষক সুমনকে গ্রেপ্তারের খবর শোনে এলাকার মানুষ তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বী সুমনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে জানান, তার (সুমন) বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন আইনে মোট ৮ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে শুক্রবার সকাল ১১ টার দিকে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী তার বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার দাক্ষিগাও গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে সুমন (২৯) মেয়েটিকে ধরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে হোমনা থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত