প্রায় এক বছর ঝুলে আছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই শীর্ষ নেতার ওপর নাখোশ বলে খবর প্রকাশিত হয়েছে।
জানা গেছে, এক সপ্তাহর মধ্যে কমিটি দিতে বললেও কমিটি না দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন পদপ্রত্যাশীরা।
আবার যাদের নাম জমা দেওয়া হয়েছে তাদের মধ্যে বিতর্কিতরা রয়েছেন বলে বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে এসেছে।
এসবের মধ্যেই শীর্ষ নেতাদের ইঙ্গিত করে ছাত্রলীগ প্যানেল থেকে ডাকসু নির্বাচনে জয়ী সদস্য এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কাযানির্বাহীর কমিটির সাবেক সদস্য তানভীরুল হাসান সৈকত তার ফেসবুকে কমটি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে করে স্ট্যাটাস দেন।
তিনি তার স্ট্যাটাসে ছাত্রলীগ নেতারে 'মানবতার বাস, ট্রাক' বলে উল্লেখ করেন।
তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো
‘বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনের ১ বছর পূর্তি হতে যাচ্ছে আগামি ১২ই মে। এই এক বছরে ছাত্রলীগের অনেক অর্জন- নেত্রী বারে বারে বলার পরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারা, বাক স্বাধীনতা হরন, এহেন অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললে #ফোনকরে হুমকি-ধমকি দেয়া, জেলা ছাত্রলীগের রাজনীতি নষ্ট করে উপজেলা কমিটির প্রেস কেন্দ্র থেকে দেওয়া, ঠিকমত ছাত্রলীগের মিটিং, মিছিল, প্রোগ্রাম না করা।'
'এক একজন মানবতার বাস, ট্রাক, লরি, হেলিকপ্টার সেজে বসে আছেন অথচ কেউ ছাত্রলীগের কর্মীদের খোঁজখবর রাখে না। যদি পারেন আগে সংগঠনের কর্মীদের প্রতি মানবতা দেখান,তারপর বাইরে...
#ফোন_করে_হুমকি_দিয়ে_মুখ_বন্ধ_করার_রীতি_এখন_কেউ_তোয়াক্কা_করে_না'
'N.B: এমন অনেক অপকর্ম জানা আছে, ডকুমেন্ট আছে যেগুলো সামনে আনলে অনেকের চাকুরি থাকবে না, মাইন্ড ইট।’
