ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা প্রতীশ ভোরার দুই বছরের মেয়ে খেলনা নিয়ে খেলছিল। হঠাৎই প্লাস্টিকের খেলনাটি ভেঙে ফেলে। ভেঙে যাওয়া খেলনার এক টুকরো মুখে পুরে ফেলে।
এরপর শিশুটিকে জোর করে বমি করানোর চেষ্টা করলেও খেলনার অংশ বের করা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই মারা যায়।
ভারতীয় গণমাধ্যম জানায়, বুধবার রাতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে রাজকোটে শিশুটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
স্টার ভারতের কমেডি শো ‘পেয়ার কা পাপড’-এ দেখা যাচ্ছে প্রতীশকে। এ ছাড়া ‘ক্রাইম পেট্রল’সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
এপ্রিলেই মারা যান এই অভিনেতার বাবা পার্থ সামথান। পার্থ ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে অনুরাগ বসুর ভূমিকায় অভিনয় করেছিলেন।
