নুসরাতের সঙ্গে আমার পার্থক্য ও সুন্দর, আমি সুন্দর নই: মমতা

আপডেট : ১১ মে ২০১৯, ০৭:২২ পিএম

ভারতে লোকসভা নির্বাচন শেষ পর্বে। প্রচারে ব্যস্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার ওই রাজ্যের বসিরহাটে নির্বাচনী সভা করেন তিনি। এ আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নুসরাত জাহান।

এ রাজ্যের আরেক আসন যাদবপুরে তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রার্থী হয়েছেন।

এ দুই প্রার্থীর যোগ্যতা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনা করে আসছে।

মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, নুসরাতের সঙ্গে তার কোনো তফাৎ নেই, কেবল একটি বিষয়েই তিনি নুসরাতের চেয়ে আলাদা।

হাসনাবাদের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নুসরাত আমাদের ঘরের মেয়ে, কিন্তু ও মুসলিম আমি হিন্দু। আমাদের মধ্যে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই’।

তিনি বলেন, ‘নুসরাতের যা রক্ত, আমারও তাই। ওর দু’টো চোখ আমারও দু’টো চোখ। ওর দু’টো পা আমারও দুটো পা। ওরও দু’টো কিডনি আমারও দু’টো কিডনি। নুসরাতের একটা লিভার, আমারও একটা লিভার। পার্থক্য একটাই, ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত