গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিলটন ফকির (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল ট্রাকিং এর মাধ্যমে শুক্রবার ভোর রাতে ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল হক জানিয়েছেন, অভিযুক্ত মিলটন ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে, আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইফতার শেষে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যায়। এ সময় মেয়েটি উঠানে খেলা করছিল। তখন বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে প্রতিবেশী মিলটন ফকির শিশুটিকে ফুসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে।
অসুস্থ শিশু গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টুঙ্গিপাড়া থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
