টাকা নয়, বিয়ের কাবিন হিসেবে অন্য কিছু চাইলেন মেহজাবিন

আপডেট : ১২ মে ২০১৯, ০১:৪৯ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ভক্তরা অনেক দিন ধরেই উৎসুক হয়ে আছেন কবে নাগাদ বিয়ে করবেন এই অভিনেত্রী। অনেকের আবার প্রশ্ন, কেমন পাত্র চাই তার। ভক্তদের এমন কৌতূহলের ভেতরেই আগুনে ঘি ঢেলে দিলেন মেহজাবিন। তবে বিয়ে করার ঘোষণা দিয়ে নয়, বরং বিয়ের কাবিন নিয়ে কথা বললেন তিনি। কিন্তু বিয়ের কাবিন হিসেবে মেহজাবিন টাকা চাননি, চাইলেন অন্য কিছু।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, ‘কাবিন হিসেবে আমি তোমাকেই চাই, যদি কখনো বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসেবে যেন আমি তোমাকেই পাই।’

তাহলে কি বিয়ে ঠিক হয়ে গেছে মেহজাবিনের! আর হবু বরের কাছেই কি কাবিন হিসেবে তাকেই চাইলেন। এমন প্রশ্নের জবাবে মেহজাবিন জানিয়েছেন, কাবিন নিয়ে কথা বললেও আসলে এটা তার নিজের কথা নয়, একটি নাটকে তার মুখে এই সংলাপ শোনা যাবে। রাজিব হাসানের লেখায় ‘তোমাকে চাই’ নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে মেহজাবীনের সহশিল্পী আফরান নিশো। এটি প্রচারিত হবে আসন্ন ঈদুল ফিতরে।

উল্লেখ্য, মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে অভিনয়ে করে নতুন করে আলোচনায় আসেন মেহজাবিন। বর্তমানে তিনি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত