দাম না পাওয়ায় ধান খেতে আগুন দিয়ে কৃষকের প্রতিবাদ

আপডেট : ১২ মে ২০১৯, ০৬:০৫ পিএম

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের আব্দুল মালেক সিকদার রোববার  দুপুরে  তার রোপণকৃত ধানে আগুন ধরিয়ে দেন।

ধানের দাম কম ও দিনমজুর না পাওয়ায় ধান খেতে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন বলে জানান এ কৃষক।

তিনি বলেন, ‘সরকার মণ প্রতি ধান ৫০০ টাকা করে ধরেছে। ধান কাটতে দিনমজুরকে দিতে হচ্ছে প্রায় এক হাজার টাকা মণ প্রতি। এরপরও ধান ঘরে তুলতে আরও খরচ আছে।’

তিনি আরও বলেন, ‘বেশি মজুরি হলেও দিনমজুর পাওয়া যায় না। খেতে ধান পাকলেও তা ঘরে তুলতে পারছি না। তাই এক দাগের ৫৬ শতাংশ ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি।’

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর বাম্পার ফলন হয়েছে। 

দিন প্রতি একজন দিনমজুরকে দিতে হয় ৯০০ থেকে ১০০০ টাকা। আর বর্তমান বাজারে ধানের মূল্য ৫০০ টাকা মণ। এতে প্রায় দুই মণ ধান বিক্রি করে কৃষক একজন দিনমজুরের (কামলা) মজুরি দিতে হচ্ছে। আবার অধিক মজুরি দিয়েও দিনমজুর পাচ্ছেন না কৃষকরা। ফলে জমিতে পাকা ধান জমিতে পড়েই নষ্ট হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত