বিদ্যুৎস্পর্শে নওগাঁর রানীনগরে গৃহবধূ এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় নির্মাণাধীণ ব্রিজে ওয়েলডিং করার সময় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিক মঞ্জুর আলমের (৫৫) করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে।
জানা যায়, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের লক্ষ্মীছড়ি থানা সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের দ্বিতীয় গার্ডারের নির্মাণ করতে জেনারেটরের মাধ্যমে ওয়েলডিংয়ের কাজ করছিলেন মিস্ত্রী মঞ্জুর আলম। এ সময় জেনারেটরের তারে জড়িয়ে গেলে পাশের শ্রমিকরা উদ্ধার করে তাকে প্রথমে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার তাকে চমেক হাসপাতালে রেফার করেন। পরে রাত সাড়ে ৯টার দিতে অ্যাম্বুলেন্স মানিকছড়ি থেকে ফেরত আসে লক্ষ্মীছড়িতে।
নিহত ব্যক্তির বাবার নাম জাহেদ প্রামাণিক, গ্রাম-কয়েরা, হোরপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
অপরদিকে, নওগাঁর রানীনগরে কবুতরের টং পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মনোআরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
