চিরকুমার সঞ্জীবকে ভালোবেসে চিরকুমারী সুলক্ষ্মণা

আপডেট : ১৩ মে ২০১৯, ০১:৪০ পিএম

ভারতের হরিয়ানার রক্ষণশীল পরিবারে জন্ম সুলক্ষ্মণা পণ্ডিতের। সেখান থেকেই ১৯৭০ দশকে বলিউডে হয়ে উঠেছিলেন সুপারহিট নায়িকা-গায়িকা। ব্যক্তিগত জীবনে আরেক হিট নায়ককে ভালোবেসে থেকে গেলেন চিরকুমারী। অন্যদিকে আরেক নায়িকার প্রেমে দিওয়ানা নায়ক নিজেও ছিলেন চিরকুমার।

পণ্ডিত যশরাজের ভাইজি সুলক্ষ্মণা। তার দুই ভাই বিখ্যাত সুরকার যতীন-ললিত। বোন বিজয়েতাও ছিলেন নায়িকা।

সুলক্ষ্মণা ১৯৬৭ সালে বলিউডে গায়িকা হিসবে পা রাখেন। ১৯৮৮ সাল পর্যন্ত ২১টি ছবিতে গান করেন। অভিনয় করেন ৫০টি ছবিতে। তার সুপারহিট গানের মধ্যে রয়েছে বেকারে দিল তু গ্যয়া, খুশিয়ো সে ভরে উও তারানে এবং বন্ধি রে কাহে প্রীত।

নিজের ছবিতে অভিনয়-গান দুইই করতেন সুলক্ষ্মণা। আবেদনময় উপস্থিতির কারণে তার সম্পর্কে বলিউডের কিছু ম্যাগাজিন ‘হট’ শব্দটি সেই সময় ব্যবহার করেছিল।

সুলক্ষ্মণাকে হেমা মালিনী ও রেখার প্রতিদ্বন্দ্বী বলা হতো। প্রতিযোগীদের মধ্যে আরও ছিলেন রীনা রায় ও নীতু সিং।

‘রাহগীর’ ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় সুরকার ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি সুলক্ষ্মণাকে অভিনয়ে আসার জন্য পরামর্শ দেন। এর দরকারও ছিল। কারণ বাবা মারা যাওয়ার পর বাড়ির বড় সন্তান হিসাবে সংসারের দায়িত্ব কাঁধে তুলে চাপে।

সেই সুলক্ষ্মণাই নাকি প্রেমে পড়ে সব কাজ ভুলে যেতে লাগলেন। অভিনেতা সঞ্জীব কুমারের সঙ্গে ‘উলঝন’ ছবিটি করার সময় প্রেমে পড়েন। সাতটি ছবিতে কাজ করেন তারা। তবে সঞ্জীব পছন্দ করতেন হেমা মালিনীকে। তাই সুলক্ষ্ণণার ভালবাসাকে গুরুত্ব দেননি।

সঞ্জীব কুমার অবিবাহিত ছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে এই বিখ্যাত অভিনেতা ৫০ বছর বয়সে মারা যান।

আপনাপন, ওয়াক্ত কি দিওয়ার, খণ্ডন, সংকোচ, ধর্ম কাঁটা, চেহরা পে চেহরা, রাজ, কালা সূরজের মতো একের পর এক হিট ছবির নায়িকা সুলক্ষ্মণা বিয়ে করেননি। সঞ্জীবের মৃত্যুর পর থেকেই কাজ কমিয়ে দিয়েছিলেন। ঘরে বন্দি থাকতেন। এখনো একাই আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত