ট্রাক থেকে চাঁদা আদায়কারী ট্রাকের ধাক্কায় নিহত

আপডেট : ১৪ মে ২০১৯, ০৪:৩৭ পিএম

নওগাঁর বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় চাঁদা আদায়কারী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ হোসেন (৩৫) নওগাঁর শাহাজাদপুরের আলতাফ হোসেনের ছেলে। সে জেলা ট্রাক মালিক গ্রুপ অফিসের চাঁদা আদায়কারী হিসেবে কাজ করত।

নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই বলেন, দুপুরে শহরের বোয়ালিয়া লাভা ইট ভাটার কাছে চাঁদা তুলছিল পলাশ। এ সময় বাইপাসের পূর্ব মাথা থেকে আসা একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত