ইফতারের সময় যুক্তরাষ্ট্রে মসজিদে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ১৪ মে ২০১৯, ০৮:২৫ পিএম

যুক্তরাষ্ট্রে একটি মসজিদে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এতে মসজিদটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা আনাদলু জানায়, স্থানীয় সময় রবিবার মার্কিন অঙ্গরাজ্য কানেকটিকাটে এ ঘটনা ঘটেছে।

সোমবার তুরস্কের একটি প্রতিনিধি দল জানায়, মুসলিমদের পবিত্র রমজান মাসের সপ্তম রোজার দিন বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়। এ সময় মসজিদে ইফতার এবং নামাজের জন্য জড়ো হয়েছিলেন মুসল্লিরা।

তুরস্ক দূতাবাসের ধর্ম বিষয়ক প্রতিনিধি এক বিবৃতিতে জানান, দিয়ানেত মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত