কিয়ারাকে চুমু নিয়ে প্রশ্ন, খেপলেন শহিদ কাপুর

আপডেট : ১৭ মে ২০১৯, ১১:৫২ পিএম

সংবাদ সম্মেলনে চুমু নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। নায়িকা কিয়ারাকে চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করায় কেপে যান শহীদ। শুধু তাই নয়, উল্টো ওই সাংবাদিককেও কথা শুনিয়ে দেন।

জানা যায়, ‘কবীর সিং’ ছবির ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে এক সাংবাদিক কিয়ারাকে প্রশ্ন করেন, “কিয়ারাজি, আপনার আর শাহিদের ক’টা চুমুর দৃশ্য রয়েছে ছবিতে?” জবাবে মেজাজ হারাননি কিয়ারা। তিনি বোধ হয় বুঝেই গিয়েছিলেন, ছবিতে চুমুর দৃশ্য থাকবেই। চিত্রনাট্যের খাতিরে তাদেরও তা করতে হয়। তাই সাংবাদিক বৈঠকে এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। ফলে হাসিমুখেই প্রশ্নের উত্তর দেন কিয়ারা। বলেন, “আমি গুনিনি। আপনাকে ২১ জুন দেখতে হবে।” এমনিতেই প্রশ্নের পর একটি দুষ্টু হাসির রোল উঠেছিল। কিন্তু কিয়ারার উত্তরের পর সেই হাসি আরও প্রাণখোলা হয়ে যায়। সবাই হালকাভাবেই বিষয়টি নেন।

কিন্তু শাহিদ এই প্রশ্ন একেবারেই ঠাট্টার ছলে নিতে পারলেন না। কিয়ারা থামতে না থামতেই মেজাজ হারান শহীদ। পাল্টা জেরা করেন সাংবাদিককে। শুধু তাই নয়, ওই সাংবাদিককে তুই বলেও সম্বোধন করেন শহীদ। তবে শহীদের সাংবাদিককে সরাসরি ‘তুই’ বলে সম্বোধন করার বিষয়টা মেনে নিতে পারছেন না অনেকেই। ইতিমধ্যেই অনেকে এমন মন্তব্যের নিন্দাও জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত