কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করলেন মন্ত্রী

আপডেট : ১৮ মে ২০১৯, ০১:৩৫ এএম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফিশারি ঘাটে প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

পোনা অবমুক্তকরণ উদ্বোধনের আগে কাপ্তাই বিএফডিসি প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহামুদ, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী খসরু বলেন, কাপ্তাই হ্রদে চাপিলা ও কাঁচকি জাতীয় ছোট মাছ কার্প জাতীয় মাছের ধ্বংসের কারণ। এসব ছোট মাছ ধরতে গিয়ে কার্প জাতীয় মাছগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত