সন্তানকে বৃষ্টি থেকে বাঁচাতে যা করল গরিলারা, ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ মে ২০১৯, ১০:৪৪ পিএম

বাইরে প্রবল বৃষ্টি। একটি ছাউনির নিচে বসে রয়েছে ৪টি গরিলা। তার মধ্যে তিনজনের কোলে ছিল বাচ্চা। 

কিন্তু মাথার উপর ছাদ থাকলে কী হবে, বৃষ্টির পানির ঝাপটা তো গায়ে লাগছেই। সন্তানদেরও তো ভিজতে দেওয়া যাবে না। কী উপায়? 

কয়েকবার করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলেও যেতে পারছে না তারা। বাধ্য হয়ে ফের ছাউনির নিচে ফিরে যাচ্ছে তারা। 

অগত্যা পথ দেখাল একজন। সাহস করে সন্তানকে বুকে জড়িয়ে দেওয়াল ঘেঁষে চলে যায় একটি গরিলা। 

এরপর একে একে বাকি দুটি গরিলাও তাদের সন্তান নিয়ে প্রথম জনের পিছু নিল। 

আর গোটা বিষয়টি বসে বসে দেখে ওই তিনটি গরিলার সঙ্গে থাকা পুরুষ গরিলাটি। সবাই নিরাপদে সরে যাওয়ার পর তিনি তাদের পিছু নেয় সে। ঠিক যেন গৃহকর্তা।

সবাই যখন নিরাপদে ঘরে ঢুকে গেল তারপর সে নিজে ভিতরে গেল।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।  

জানা গেছে, কলোম্বিয়ার রিভার ব্যাংকস জু অ্যান্ড গার্ডেনের ভিডিও এটি। ভিডিওতে প্রথমে যে গরিলাটিকে বুদ্ধি করে যেতে দেখা যায় তার নাম আকাসিয়া। পরের জনের নাম মেসি। সঙ্গে ছোট্ট মো। পরের নারী গরিলার নাম কাজি। তার কোলে জাকোটা। শেষের যে পুরুষ গরিলা সরে ভিতরের দিকে চলে যায় তার নাম সিনজো। 

ভিডিওটি প্রথম এক ব্যক্তি নেটদুনিয়ায় শেয়ার করেছিলেন। এরপর ফেসবুকে চিড়িয়াখানার  অফিসিয়াল পেজে ভিডিওটি শেয়ার করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত